বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ১৪ চুক্তি-সমঝোতা

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বিভিন্ন বিষয়ে ১৪ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। দুই দেশের প্রতিনিধিরা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন।
এর আগে বাংলাদেশে সফরে আসা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা শুক্রবার প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। তারপর দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে ১৩ চুক্তি ও ১ সমঝোতা স্মারকগুলো সই হয়।
বৈঠকের আগে সকালে প্রথমে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাঁকে অভ্যর্থনা জানান। 
সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট সিরিসেনা। সেখানে তার সম্মানে দেওয়া এক ভোজেও অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেখানে থাকবেন।

No comments

Powered by Blogger.