লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান অ্যাড. ফরিদকে দায়িত্ব পালনে বাধা নয়

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খানকে দায়িত্ব পালনে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসাথে সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেফতার ও হয়রানি না করারও নির্দেশ দেয়া হয়েছে।
ফরিদ উদ্দিন খানের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো: আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তারপক্ষে আইনজীবী ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট রিদুয়ানুল করিম। 
অন্তর্বর্তীকালীন এ নির্দেশনার পাশাপাশি রুল জারি করা হয়েছে।
রুলে ফরিদ উদ্দিন খানকে দায়িত্ব পালনে বাধা দেয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আর্থিক ক্ষমতা দিয়ে গত ৮ জুন জারি করা আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
স্থানীয় সরকার সচিব, আইজিপি, চট্টগ্রাম জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

No comments

Powered by Blogger.