চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর গিটার শো ২০ মে

আগামী ২০ মে চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে আইয়ুব বাচ্চুর দ্বিতীয় গিটার ইন্সট্রুমেন্টাল শো ‘নাউ অ্যান্ড দেন।   এ  উপলক্ষে সম্প্রতি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চু, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। মোবাইল প্রতিষ্ঠান রবির পক্ষ থেকে ছিলেন বিজনেস অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম ভূঁইয়া, ইয়োন্ডার মিউজিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম। 
 
গিটার কনসার্ট সম্পর্কে আইয়ুব বাচ্চু বলেন- এ ধরনের গিটার শো আমাদের দেশে খুব একটা না হলেও বাইরের দেশে কিন্তু নিয়মিতই হয়। ‘সাউন্ড অব সাইলেন্স’ কনসার্টের মাধ্যমে আমি সলো গিটার-শো এর সূচনা করেছিলাম এবং কথা দিয়েছিলাম দেশের অন্যান্য বিভাগেও তা নিয়ে যাব। সেই প্রতিশ্রুতি এবং ভক্তদের অনুরোধে এবার রবি-এয়ারটেল ইয়োন্ডার মিউজিক প্রেজেন্টস ‘নাউ অ্যান্ড দেন’ নিয়ে আসছি চট্টগ্রামে। আশা করছি সবাই উপভোগ করবেন।’

No comments

Powered by Blogger.