কর্মসংস্থান ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর পদে ২২৬ জন নিয়োগ

কর্মসংস্থান ব্যাংক সম্প্রতি ডাটা এন্ট্রি অপারেটর পদে ২২৬ জন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। পদটিতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। লিখেছেন মোশাররফ হোসেন।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর।
আবেদনের যোগ্যতা : আবেদনকারীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীকে টাইপিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। প্রার্থীকে কম্পিউটার বা ডাটা এন্ট্রি-সংক্রান্ত কমপক্ষে ছয় মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদসহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপটিচুড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা : ১৫ মে, ২০১৭ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। কিন্তু মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের সন্তানের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।
অনলাইনে আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০১৭।
অনলাইনে আবেদন করার ঠিকানা : কর্মসংস্থান ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীকে অনলাইনে www.bdjobs.com/kb এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। অনলাইনে সঠিকভাবে আবেদনপত্র পূরণের পর প্রার্থীর Applicants Copy প্রদান করা হবে। প্রার্থীকে সেটি ডাউনলোড অথবা প্রিন্ট করে রাখতে হবে। আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদের এমসিকিউ/ লিখিত পরীক্ষার সময় এবং স্থান তাদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশের সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি কর্মসংস্থান ব্যাংকের কর্মী ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও মানবসম্পদ বিভাগে জমা দিতে হবে।
বেতন স্কেল : মাসে ১০ হাজার ২০০ টাকা-২৪ হাজার ৬৮০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
ওয়েবসাইট : www.karmasangsthanbank. gov.bd
যোগাযোগ : কর্মসংস্থান ব্যাংক, ১, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০।

No comments

Powered by Blogger.