ফেসবুকেও কোটিপতি সাকিব

ক্রিকেট পাগল হিসেবে বিশ্বের অন্যতম দেশ বাংলাদেশ। ক্রিকেটের প্রতি এই ভালোবাসা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও। ভক্তদের সঙ্গে সবসময় যোগাযোগ কিংবা নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করতে অন্যতম ভূমিকা পালন করছে ফেইসবুক।
আর সেখানে কেন পিছিয়ে থাকবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভক্তগনদের সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখতে বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করছেন এই বিশ্ব সেরা। বুধবার নতুক এক মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। তবে সেটি ক্রিকেটে নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ১ কোটি ভক্তের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। সামাজিক মাধ্যম ফেসবুকে দেশের হয়ে প্রথম এবং সবমিলিয়ে সপ্তম ক্রিকেটার হিসেবে ১ কোটি ভক্তের অনুসারী সাকিবের সত্যায়িত পেজ।
শুধু ফেইসবুকই নয়, ভক্তদের সাথে যোগাযোগ রাখতে ব্যবহার করছেন টুইটার, ইন্সটাগ্রামও। যেখানে  ভক্তদের সঙ্গে শেয়ার করছেন নিজের ব্যক্তিগত ছবি কিংবা তথ্য। সাকিবের পরেই বাংলাদেশে ফেইসবুকে দ্বিতীয় সর্বোচ্চ ভক্তের সংখ্যা রয়েছে মুশফিকুর রহিমের।

No comments

Powered by Blogger.